চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়। এ সময় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ ছাড়া সিএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেবাপ্রত্যাশী নগরবাসী উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM