সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫০:২৩
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৭
শেয়ার: mail
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে চয়ন নামে এক চপ-পেঁয়াজু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলে তাঁর মরদেহ হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যান এক ভ্যানচালক।

নিহত চয়ন (৪০) হারদী ইউনিয়নের হারদী কৃষি ক্লাবপাড়ার গদো মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি চপ-পেঁয়াজু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টার দিকে মুঠোফোনে চয়নকে নিজ বাড়িতে ডেকে নেন পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামের হেলাল নামে একজন। সেখানে তাঁকে আটকে মারধর করা হয়। পরে চয়নের ছেলে মারুফকে ফোন করে তাঁর বাবার কাছে টাকা পাওনা রয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে মারুফ ও তাঁর দাদাকে সঙ্গে করে তিনটি স্ট্যাম্প কিনে হেলালের বাড়িতে যেতে বলা হয়।

দুপুরের দিকে মারুফ ও তাঁর দাদা সেখানে গেলে তাঁদের জানানো হয়, চয়ন আত্মহত্যা করে মারা গেছেন। পরে একটি ভ্যানে করে চয়নের মরদেহ হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মরদেহ রেখে ভ্যানচালক চলে যান।

চয়নের ছেলে মারুফ বলেন, ‘আমার বাবাকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হেলালের পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। তাঁদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন ছিল কি না, তা আমি জানি না। টাকা-পয়সার কোনো লেনদেন থাকলেও আমরা তা পরিশোধ করতাম। কিন্তু এ জন্য তাঁকে কেন পিটিয়ে হত্যা করা হলো?’

হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবায়েদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

বিস্তারিত কমেন্টে