শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৭:০০

হলিউডে পা রাখলেন দিশা পাটানি

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
হলিউডে পা রাখলেন দিশা পাটানি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করলেন। তার প্রথম হলিউড সিনেমা ‘দ্য পোর্টাল অফ ফোর্স’–এর ট্রেলার শুক্রবার (৮ মে) মুক্তি পেয়েছে। সিনেমাটি একটি অতিপ্রাকৃত অ্যাকশন-থ্রিলার ঘরানার প্রজেক্ট।

সিনেমায় দিশা পাটানি অভিনয় করেছেন জেসিকা নামের কেন্দ্রীয় চরিত্রে। গল্পে দেখা যায়, তিনি দুইটি প্রাচীন গোষ্ঠীর দীর্ঘদিনের যুদ্ধের মাঝে আটকা পড়েন। জেসিকা দুই পক্ষের নেতাদের সন্তান এবং তাকেই এই যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়।

এই আন্তর্জাতিক সিনেমায় দিশার পাশাপাশি অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় তারকা কেভিন স্পেসি, টাইরেস গিবসন ও ডলফ লুন্ডগ্রেন। বিশেষ বিষয় হলো, প্রায় দুই দশক পর এই প্রজেক্টের মাধ্যমে আবারও পরিচালনায় ফিরেছেন কেভিন স্পেসি।

হলিউডে নিজের প্রথম কাজ নিয়ে দিশা পাটানি জানিয়েছেন, এটি তার জন্য একইসঙ্গে উত্তেজনা ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা ছিল। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করা তার জন্য বড় একটি শেখার সুযোগ। অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করতে পারায় তিনি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করছেন বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

হলিউডে পা রাখলেন দিশা পাটানি

বিস্তারিত কমেন্টে