রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৬:১০
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

জয়পুরেই শুরু হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম: অভিষেক বচ্চন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
জয়পুরেই শুরু হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম: অভিষেক বচ্চন

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের গল্পে বিশেষ জায়গা করে নিয়েছে ভারতের জয়পুর। সম্প্রতি এক পডকাস্টে অভিষেক জানিয়েছেন, এই শহরেই মূলত ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রেমের সূচনা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের প্রো কাবাডি লিগের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক অভিষেক বচ্চন। দলটির সঙ্গে জয়পুরের নাম জড়িয়ে থাকায় শহরটির প্রতি তাঁর রয়েছে আলাদা আবেগ। সেই প্রসঙ্গেই ব্যক্তিগত জীবনের অজানা এক স্মৃতি তুলে ধরেন তিনি।

অভিষেক জানান, জয়পুরে তিনি তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা রিফিউজির একটি অংশের শুটিং করেছিলেন। ফলে যেকোনো শুভ শুরুর প্রতীক হিসেবে তিনি শহরটিকে বিবেচনা করেন। এর বাইরেও জয়পুর তাঁর ও ঐশ্বরিয়ার প্রেমের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান। তিনি বলেন, জয়পুরেই ঐশ্বরিয়ার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তাই এই শহরের প্রতি আমার গভীর এক মানসিক টান রয়েছে।

অভিষেক আরও জানান, জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলটির নামের পেছনেও তাঁর পরিবারের ছোঁয়া রয়েছে। ‘পিংক’ তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের পছন্দের রং। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র দ্য পিংক প্যান্থার-এ ঐশ্বরিয়াও অভিনয় করেছিলেন। এমনকি দলের লোগোতে থাকা প্যান্থারের চোখের নীল-সবুজ রংটিও রাখা হয়েছে স্ত্রীর চোখের রঙের সঙ্গে মিল রেখে।

২০০০ সালে ঢাই অক্ষর প্রেম কে সিনেমার সেটে অভিষেক ও ঐশ্বরিয়ার প্রথম পরিচয় হলেও তখন কেবল পেশাগত সম্পর্কই ছিল। পরবর্তীতে কুছ না কহো চলচ্চিত্রেও জুটি বাঁধেন তাঁরা। এরপর ২০০৬ সালে উমরাও জান ও গুরু সিনেমার শুটিং চলাকালে দুজনের সম্পর্ক গাঢ় হয়। ২০০৭ সালের এপ্রিল মাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

দাম্পত্য জীবনের দীর্ঘ পথচলায় স্ত্রীকে নিজের ‘আত্মার সঙ্গী’ হিসেবে অভিহিত করেছেন অভিষেক। প্রসঙ্গত, অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে ঢাই অক্ষর প্রেম কে, কুছ না কহো, ধুম ২, গুরু ও সরকার রাজসহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরেই শুরু হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম: অভিষেক বচ্চন

বিস্তারিত কমেন্টে