শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৩:২৩

প্রকাশ্যে এলো জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৪১
শেয়ার: mail
প্রকাশ্যে এলো জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও শিকারি মুক্তি পেয়েছে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রায়িত এই মিউজিক ভিডিও নিয়ে টিজার প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন লুকে হাজির হন এই অভিনেতা। তাঁর সঙ্গে দেখা গেছে দেশি-বিদেশি ছয়জন নারী মডেলকে। ভিডিওতে কখনো বিলাসবহুল জাহাজে, আবার কখনো সমুদ্রের তীরঘেঁষা সড়কে জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বৈচিত্র্য।

জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ন করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, শিকারি কেবল একটি সাধারণ মিউজিক ভিডিও নয়, এতে সিনেমাটিক আবেদন রয়েছে এবং এটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

ভিডিওটির নির্মাণকাজে স্থানীয় একাধিক মার্কিন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। এতে স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো। শিকারি গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রকাশ্যে এলো জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’

বিস্তারিত কমেন্টে