শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৩:২২

রোমে হোটেলকক্ষ বিতর্ক নিয়ে মুখ খুললেন নগরবাউল জেমস

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
রোমে হোটেলকক্ষ বিতর্ক নিয়ে মুখ খুললেন নগরবাউল জেমস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইতালির রোমে কনসার্টকে ঘিরে নানা বিতর্কের মধ্যে এবার হোটেলকক্ষ নোংরা ও অগোছালো রেখে যাওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন নগরবাউল জেমস। তাঁর দাবি, যে কক্ষটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, সেটি তাঁর ছিল না। সেখানে অবস্থান করেছিলেন দলের একজন তরুণ অতিথি গিটারিস্ট। একই সঙ্গে বিষয়টিকে অযথা বড় করে দেখার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন এই রক তারকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালির ভেনিসে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন জেমস। একই সঙ্গে রোমের কনসার্টকে ঘিরে আয়োজকদের তোলা আর্থিক অভিযোগ ও অব্যবস্থাপনা নিয়েও চলছে পাল্টাপাল্টি বক্তব্য।

গত ১৬ আগস্ট রোমে একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে ওঠেন। চেক-আউটের পর ওই কক্ষের কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে কক্ষ অপরিষ্কার রাখা ও রিসেপশনে না জানিয়ে চলে যাওয়ার অভিযোগ তোলা হয়।

এ প্রসঙ্গে জেমস বলেন, অভিযোগটি ৫৪৯ নম্বর রুম-সংশ্লিষ্ট। সেখানে আমাদের দলের একজন তরুণ অতিথি গিটারিস্ট ছিলেন। সাধারণত হোটেল কর্তৃপক্ষই রুম পরিষ্কার করে থাকে। হয়তো সে গোছায়নি, কিন্তু এটি এমন কোনো অস্বাভাবিক বা বড় ঘটনা নয়। হোটেলে অনেকেই রুম এলোমেলো রাখে। যদি হোটেল কর্তৃপক্ষ ২০০ ইউরো জরিমানা করেও থাকে, তবে তা সাধারণ একটি বিষয়। এটা নিয়ে অযথা ইস্যু তৈরি করার কোনো দরকার নেই।

এর আগে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, দলের জন্য মোট চারটি কক্ষ নেওয়া হয়েছিল। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে এবং রবিন ছিলেন ২৪৬ নম্বর কক্ষে। বিতর্কিত ৫৪৯ নম্বর কক্ষে দলের অন্য একজন মিউজিশিয়ান অবস্থান করায় এর দায় সরাসরি জেমসের ওপর চাপানো অযৌক্তিক। একই সঙ্গে রিসেপশনে না জানিয়ে হোটেল ছাড়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

এদিকে রোমের কনসার্ট ঘিরে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় আয়োজক হোসাইন আহমেদ। তবে এ অভিযোগ নাকচ করে রবিন জানান, কনসার্টটি নির্দিষ্ট চুক্তির মাধ্যমেই পরিচালিত হয়েছে। কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রোমে হোটেলকক্ষ বিতর্ক নিয়ে মুখ খুললেন নগরবাউল জেমস

বিস্তারিত কমেন্টে