বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৩:০৩
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১২
শেয়ার: mail
পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

সংগৃহীত ছবি

ভারত উড়িষ্যা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রথম পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এই উৎক্ষেপণকে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষার বিষয়ে প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। তবে এটি অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভারতের দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পরীক্ষার কয়েকদিন আগে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছিলেন, সরকার অনুমোদন দিলেই অগ্নি-৬ কর্মসূচি এগিয়ে নিতে প্রস্তুত সংস্থাটি। এই প্রযুক্তির সফল পরীক্ষা ভারতের রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং রি-এন্ট্রি প্রযুক্তিতে অগ্রগতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দাবি করেছে, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৬ ভারতকে বৈশ্বিক শক্তিধর দেশের কাতারে আরও এগিয়ে নেবে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার সারমাট এবং চীনের ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার সক্ষমতার জন্য পরিচিত।

তবে ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো ক্ষেপণাস্ত্রটির পূর্ণাঙ্গ প্রযুক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

বিস্তারিত কমেন্টে