বাংলাদেশ ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

শেষ মুহূর্তে ধাক্কা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় বিজয়

সংগৃহীত ছবি

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠন নিয়ে নাটকীয়তা এখনো কাটেনি। কংগ্রেসসহ কয়েকটি দলের সমর্থনে সরকার গঠনের আশা জাগলেও শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার এখনো বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি। তিনি জানিয়েছেন, বিজয় প্রয়োজনীয় সমর্থনের প্রমাণ দিতে পারেননি। ফলে শনিবার (৯ মে) তার শপথ গ্রহণ হচ্ছে না।

শুক্রবার দুপুরে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-কে সমর্থনের ঘোষণা দেয় সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকে। তিন দলই দুটি করে আসন জিতেছে। এতে বিজয়ের পক্ষে মোট ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছিল।

এরপর সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে প্রয়োজনীয় সমর্থনের আনুষ্ঠানিক প্রমাণ না থাকায় তাকে ফেরত পাঠানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) থেকে নির্বাচিত দুই বিধায়কের একজন এবং স্থানীয় দল আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম থেকে নির্বাচিত একজন বিধায়কের সমর্থন পাওয়ার কথা ছিল বিজয়ের। তবে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর ওই দুই দল চিঠি দিয়ে জানায়, তারা থালাপতি বিজয়কে সমর্থন করছে না।

গত সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে সবচেয়ে বেশি আসন পায় বিজয়ের দল টিভিকে। দলটি মোট ১০৮টি আসনে জয় পেলেও বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় কার্যত দলের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭। আর ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/SS

শনিবার, ৯ মে ২০২৬
শেষ মুহূর্তে ধাক্কা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় বিজয়
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

শেষ মুহূর্তে ধাক্কা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় বিজয়

প্রকাশিত: ১১:১৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬