রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৩০:০৮

গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন রেজা নাকভি দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পৌঁছেছেন।

শুক্রবার (৮ মে) ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-৩৪২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আসাদ আলম সিয়াম, আবু নাঈম এবং নাজিমউদ্দিন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান-এর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে মহসিন নাকভির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে জানা গেছে।

এছাড়া আন্তর্দেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা এবং ক্রিকেট সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, মহসিন রেজা নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূচি অনুযায়ী, সফর শেষে আগামী ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

বিস্তারিত কমেন্টে