বাংলাদেশ ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

সন্ধ্যায় নতুন গান আসছে ‘রইদ’ থেকে, রহস্যময় বার্তায় ভক্তদের সতর্ক করলেন তুষি

নাজিফা তুষি, সংগৃহীত ছবি।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নাজিফা তুষি অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলার এবং প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেতে যাচ্ছে দ্বিতীয় গান ‘মন ছাড়া কি?’। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় গানটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন গান প্রকাশের খবর জানাতে ভক্তদের উদ্দেশে রহস্যময় একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী তুষি। নিজের ফেসবুকে গানটির টিজার শেয়ার করে তিনি লেখেন, সন্ধ্যায় চোখ খোলা রাখতে, কারণ আসছে নতুন গান। তার এই ছোট্ট বার্তায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও আগ্রহ।

‘হাওয়া’ ছবির পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়ে। ট্রেলারে তুষির উপস্থিতি ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি কেড়েছে। ছবিতে তার চরিত্রের নাম না থাকলেও তাকে পরিচয় করানো হয়েছে ‘সাদুর বউ’ হিসেবে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এই চরিত্রে সমাজে নারীর পরিচয় কীভাবে পরিবারনির্ভর হয়ে পড়ে, সেই বাস্তবতাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ‘সাদু’ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। সাদু, তার স্ত্রী এবং একটি তালগাছকে ঘিরে এগিয়েছে ‘রইদ’-এর গল্প। লোকজ আখ্যান ও গ্রামীণ আবহে নির্মিত এই সিনেমা এখন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সন্ধ্যায় নতুন গান আসছে ‘রইদ’ থেকে, রহস্যময় বার্তায় ভক্তদের সতর্ক করলেন তুষি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

সন্ধ্যায় নতুন গান আসছে ‘রইদ’ থেকে, রহস্যময় বার্তায় ভক্তদের সতর্ক করলেন তুষি

প্রকাশিত: ০৬:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬