বাংলাদেশ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

৩০ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন জার্মান তারকা নিকলাস সুলে

ছবি : রয়টার্স

মাত্র ৩০ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান ডিফেন্ডার নিকলাস সুলে। চলতি মৌসুম শেষে তিনি বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার পাশাপাশি ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছেন।

জার্মান জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলা এই ডিফেন্ডার মূলত দীর্ঘমেয়াদি চোটের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ক্যারিয়ারের শুরু হয়েছিল হফেনহাইমে। এরপর ২০১৭ সালে তিনি যোগ দেন বায়ার্ন মিউনিখে, যেখানে পাঁচটি বুন্দেসলিগা শিরোপা এবং ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। পরে ২০২২ সালে তিনি যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে।

এক পডকাস্টে সুলে জানান, গত মাসে হফেনহাইমের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। সে সময়ের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, শাওয়ারে দাঁড়িয়ে প্রায় দশ মিনিট কেঁদেছিলাম, কারণ ভেবেছিলাম এটি গুরুতর ইনজুরি।

পরবর্তীতে এমআরআই পরীক্ষায় বড় ধরনের ক্ষতি ধরা না পড়লেও বারবার ইনজুরির ধকল আর নিতে চান না বলে জানান এই জার্মান ডিফেন্ডার।

তিনি বলেন, জীবনে এগিয়ে যাওয়া, পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটানোই এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

চলতি মৌসুমে ডর্টমুন্ড বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে রয়েছে, আর শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

৩০ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন জার্মান তারকা নিকলাস সুলে

প্রকাশিত: ০৫:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬