বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৯:৩১
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা শঙ্কা থাকা সত্ত্বেও বর্ণিল আয়োজনে ইরান জাতীয় ফুটবল দলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে হাজারো সমর্থক। বুধবার রাতে তেহরানের এঙ্গহেলাব স্কয়ারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ফুটবলকে ঘিরে জাতীয় ঐক্য ও সংহতির এক বড় প্রদর্শনীতে পরিণত হয়। মঞ্চে খেলোয়াড়রা বক্তব্য দিলে উপস্থিত দর্শকরা করতালিতে তাদের উৎসাহ দেন। অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের নতুন জার্সি উন্মোচন করা হয়, যেখানে ঐতিহ্যবাহী প্রতীক ‘এশীয় চিতা’ স্থান পায়। পাশাপাশি থিম সং পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী পারভাজ হোমায়, যেখানে হাজারো সমর্থক কণ্ঠ মেলান।

জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড় ও কোচদের সঙ্গে দেখা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দলটি শুধু একটি ফুটবল দল নয়, বরং বিশ্বে ইরানি জাতির আশা, মর্যাদা ও ঐক্যের প্রতীক। তিনি খেলোয়াড়দের জয়-পরাজয় উভয় অবস্থায় মর্যাদা বজায় রাখার আহ্বান জানান।

ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ বলেন, এটি গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে সেরা বিদায়ী সংবর্ধনা। জাতীয় দলের ক্যাপ্টেন এহসান হাজসাফি অঙ্গীকার করেন, তারা দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন।

তবে যুক্তরাষ্ট্রে ভিসা ও প্রবেশ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। কানাডায় ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে ফেডারেশন প্রধান মেহেদি তাজ প্রবেশাধিকার পাননি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর সঙ্গে সম্পৃক্তদের প্রবেশ নিষিদ্ধ রেখেছে, ফলে ইরান দলের কর্মকর্তাদের জন্য ভিসা জটিলতা তৈরি হয়েছে।

এর মধ্যেই ইরান দল তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করবে এবং সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবে। ফেডারেশন জানিয়েছে, ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তারা ফিফার সহায়তার ওপর নির্ভর করছে।

ইরানের বিশ্বকাপ সূচি অনুযায়ী—
১৬ জুন: বনাম নিউজিল্যান্ড (লস অ্যাঞ্জেলেস)
২১ জুন: বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস)
২৭ জুন: বনাম মিশর (সিয়াটল)

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ

বিস্তারিত কমেন্টে