বাংলাদেশ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

সতীর্থকে ‘চড়’ মারার বিতর্কে ক্ষমা চাইলেন রুডিগার

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নতুন করে অস্থিরতার খবর সামনে এসেছে। এবার আলোচনার কেন্দ্রে জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সতীর্থ আলভারো কারেরাসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় রুডিগার নাকি তাকে চড় মেরেছিলেন। তবে পরে গোল ডটকম জানিয়েছে, রুডিগারের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি অস্বীকার করে বলেছে—ঘটনাটি মূলত মৌখিক তর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং কোনো শারীরিক সংঘর্ষ হয়নি।

জানা গেছে, ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে এবং দ্রুতই ড্রেসিংরুমে তা মীমাংসা করা হয়। আরেক প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে অন্য এক সতীর্থের সঙ্গেও রুডিগারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। পরে নিজের আচরণের জন্য তিনি দলের কাছে ক্ষমা চান এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সতীর্থদের ও তাদের পরিবারের সঙ্গে একসঙ্গে ডিনারের আয়োজন করেন।

চলতি মৌসুমে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন রুডিগার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর তার আচরণ নিয়ে সমালোচনা হয়েছিল। এসব ঘটনায় জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসম্যানও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন বলে জানা গেছে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে রুডিগারের আচরণ নিয়ে জার্মান ফুটবল কর্তৃপক্ষও কিছুটা উদ্বিগ্ন। অন্যদিকে মাঠের বাইরের এই অস্থিরতা রিয়াল মাদ্রিদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। ট্রফিবিহীন মৌসুমের শঙ্কার মধ্যে দলটির ড্রেসিংরুমকে ইতোমধ্যে স্প্যানিশ গণমাধ্যম ‘বারুদের স্তূপ’ বলেও আখ্যা দিয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

সতীর্থকে ‘চড়’ মারার বিতর্কে ক্ষমা চাইলেন রুডিগার

প্রকাশিত: ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬