রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:১৪:১২

ঈদুল আজহায় যাত্রীসেবায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
ঈদুল আজহায় যাত্রীসেবায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব স্পেশাল ট্রেন চলাচল করবে।

চট্টগ্রাম–চাঁদপুর রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন। এর মধ্যে একটি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুরে যাবে এবং আরেকটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা–দেওয়ানগঞ্জ রুটে চলবে তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন। একইভাবে ভৈরববাজার–কিশোরগঞ্জ ও ময়মনসিংহ–কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনগুলো পরিচালিত হবে।

জয়দেবপুর–পার্বতীপুর রুটেও পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেন চলাচল করবে, যা ঈদযাত্রায় উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে।

রেলওয়ে জানায়, আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর নির্ধারিত কয়েকদিন এসব ট্রেন চলবে। কিছু স্পেশাল ট্রেন শুধুমাত্র ঈদের দিন এবং আশপাশের নির্দিষ্ট সময়ে পরিচালিত হবে।

রেলওয়ের এই উদ্যোগে ঈদযাত্রায় বাড়তি যাত্রী চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদুল আজহায় যাত্রীসেবায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

বিস্তারিত কমেন্টে