বাংলাদেশ ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন

রাবিপ্রবিতে ভিসি অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার

পাহাড়ের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) বর্তমানে চরম সংকটকাল অতিক্রম করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল রাবিপ্রবি শাখা। বর্তমান উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, আর্থিক অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, উপাচার্য যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করা হয়েছে। মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে নিয়োগ বাণিজ্য চালানো হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা নষ্ট করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষক নিয়োগে চরম অনিয়ম হয়েছে। এক প্রার্থী গবেষণায় নম্বর পাওয়ার পরও তাকে বাদ দেওয়া হলেও অন্যদিকে শূন্য নম্বর পাওয়া একজনকে অতিরিক্ত নম্বর দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বয়সসীমা উপেক্ষা করে লেকচারার নিয়োগ, বিজ্ঞপ্তির অতিরিক্ত জনবল নিয়োগ এবং সহযোগী অধ্যাপক পদে একক প্রার্থী নিয়োগ দেওয়ার অভিযোগও তোলা হয়।

ছাত্রদল আরও দাবি করে, মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে প্রভাবশালীদের স্বজনদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতার শর্ত পূরণ না করেই প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রিজেন্ট বোর্ড গঠনেও অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে সদস্য করা হয়েছে।

সংগঠনটি অভিযোগ করে, উপাচার্য নিজেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে প্রশাসনে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন এবং নিজস্ব মতাদর্শের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন।

এছাড়া জুলাই আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননার অভিযোগও তোলা হয়। ছাত্রদলের দেওয়া পুষ্পমাল্য অপসারণ, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং স্থানীয় সংস্কৃতি অবমূল্যায়নের কথাও উল্লেখ করা হয়।

ছাত্রদল রাবিপ্রবি শাখা তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে অপসারণ অথবা পদত্যাগের দাবি, উপাচার্য কার্যালয় ও প্রশাসনিক দপ্তরে ৪৮ ঘণ্টার অফিস অবরোধ এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ

রাবিপ্রবিতে ভিসি অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার

প্রকাশিত: ০৬:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬