বাংলাদেশ ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটে ভরি কমে ২ লাখ ৪০ হাজার টাকার ঘরে

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। একই সমন্বয়ে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ এপ্রিল বাজুস সর্বশেষ দামে সমন্বয় করেছিল, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দাম যথাক্রমে ৫ হাজার ১৯০ টাকা, ৪ হাজার ৪৯১ টাকা এবং ৩ হাজার ৩৮৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৫ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটে ভরি কমে ২ লাখ ৪০ হাজার টাকার ঘরে

প্রকাশিত: ১২:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬