বাংলাদেশ ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী Logo তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট

ব্ল্যাকমেইল কাণ্ডে আবারও আলোচনায় সাবেক আর্জেন্টাইন ফুটবলার এজেকুয়েল লাভেজ্জি

সাবেক আর্জেন্টাইন ফুটবলার এজেকুয়েল লাভেজ্জি। ছবি : সংগৃহীত

সাবেক পিএসজি ও নাপোলি তারকা এজেকুয়েল লাভেজ্জি অবসরের পর আবারও বড় এক বিতর্কে জড়িয়েছেন। এবার অভিযোগ উঠেছে, ব্যক্তিগত অন্তরঙ্গ ভিডিও ও ছবি ব্যবহার করে তিনি ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ফুটবলকে বিদায় জানানোর পরই এই ঘটনার সূত্রপাত হয়। কোভিড-১৯ মহামারির সময় লাভেজ্জি ব্রাজিলিয়ান মডেল নাতালিয়া বোরহেসের সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলে ভ্রমণ করেন।

পরবর্তীতে তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। জানা যায়, ওই মডেল আগে লাভেজ্জির এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে ছিলেন, যা বিষয়টিকে আরও বিতর্কিত করে তোলে।

পরে ফুটবলারের সাবেক সঙ্গী ইয়ানিনা স্ক্রেপান্তে বিষয়টি নিশ্চিত করেন এবং লাভেজ্জির আচরণ নিয়ে সমালোচনাও করেন। তার দাবি, এমন ঘটনা লাভেজ্জির ক্ষেত্রে নতুন নয় এবং আগেও তিনি বিতর্কে জড়িয়েছেন।

তবে সবচেয়ে আলোচিত অংশ হলো ব্ল্যাকমেইল ইস্যু। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি লাভেজ্জি ও বোরহেসকে হুমকি দেয়, তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করে। প্রতিটি ফাইল গোপন রাখার বিনিময়ে প্রায় ৪ হাজার পাউন্ড পর্যন্ত চাওয়া হয় বলে জানা গেছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম জানায়, ব্ল্যাকমেইলাররা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করে এবং শুধু ভিডিও নয়, ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিং থাকার দাবিও করে। তারা ফাইলগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে চাপ তৈরি করে।

২০২২ সালে লাভেজ্জি ও বোরহেসের সম্পর্কের ইতি ঘটে। তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। পরবর্তীতে অভিযোগ ওঠে, নতুন সম্পর্কে থাকা অবস্থায়, এমনকি তার বর্তমান সঙ্গী সন্তানসম্ভবা থাকাকালেও লাভেজ্জি আবারও বোরহেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

kalprakash.com/ SS

জনপ্রিয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

ব্ল্যাকমেইল কাণ্ডে আবারও আলোচনায় সাবেক আর্জেন্টাইন ফুটবলার এজেকুয়েল লাভেজ্জি

প্রকাশিত: ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬