বাংলাদেশ ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ৪৬০ ফুট উঁচু টাওয়ারে যুবক, ৪ ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের কষ্টে মানসিকভাবে ভেঙে পড়ে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন হাসান শিকদার নামে এক যুবক। রোববার সন্ধ্যা ৬টার দিকে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসান শিকদার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর গভীর মানসিক চাপে পড়েন। পরে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন তিনি। সেখান থেকেই তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক পুনরায় টিকিয়ে রাখার দাবি জানান এবং ঘটনাস্থলে আসার অনুরোধ করেন। পাশাপাশি নিচে না এলে ঝাঁপ দেওয়ার হুমকিও দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যরা। পরে হাসানের এক বন্ধু জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারে উঠে তাকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় নিচে হাজারো উৎসুক মানুষ ভিড় করেন।

টানা প্রায় ৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পর রাত ১০টার দিকে ওই যুবককে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, দীর্ঘ সময়ের প্রচেষ্টায় যুবকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ৪৬০ ফুট উঁচু টাওয়ারে যুবক, ৪ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬