বাংলাদেশ ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমানসহ দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে নিজ নিজ অফিসের কাজ শেষে বাতেন খাঁর মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬–৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়।

হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
তিনি আরও বলেন, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

প্রকাশিত: ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬