বাংলাদেশ ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

জুলাই থেকে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণের পাইলট প্রকল্প শুরু

সংগৃহীত ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, প্রাথমিক বিদ্যালয় দিয়ে পাইলট প্রকল্প শুরু করা হবে। পরে ধাপে ধাপে দেশের সব স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই সুবিধার আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহদী আমীন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ব্যবসায়ী নেতারাও সভায় অংশ নেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ করা হবে। এতে প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে।

এই পর্যায়ের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পরে পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এটি বড় সহায়তা হিসেবে কাজ করবে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুলাই থেকে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণের পাইলট প্রকল্প শুরু

প্রকাশিত: ১২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬