আকাশে বজ্রপাতের শব্দ শোনা গেলে বা বিদ্যুৎ চমকানোর সময় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ভয় সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে প্রিয় নবী মুহাম্মদ (সা.) আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং একটি বিশেষ দোয়া পাঠ করতেন।
সেই দোয়া হলো—
اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
উচ্চারণ:
আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদাবিকা, ওয়া লা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আফিনা ক্বাবলা জালিকা।
অর্থ:
হে আল্লাহ, আপনি আমাদের আপনার গজব দিয়ে ধ্বংস করবেন না এবং আপনার শাস্তি দিয়ে বিনাশ করবেন না। এসবের পূর্বেই আমাদের নিরাপত্তা ও শান্তি দান করুন।
হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে জানা যায়, মহানবী (সা.) যখন বজ্রপাতের শব্দ শুনতেন বা বিদ্যুৎ চমক দেখতেন, তখন তিনি এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস নং: ৩৪৫০)
এই দোয়া থেকে বোঝা যায়, প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছেই আশ্রয় চাওয়া ছিল নবীজি (সা.)-এর শিক্ষা।
অনলাইন ডেস্ক 
























