বাংলাদেশ ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান

এক যুগ পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার করল বাংলাদেশের মেয়েরা

সংগৃহীত ছবি

এশিয়ান বিচ গেমসে নারী কাবাডিতে সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেলেও বড় অর্জন নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে আবারও পদকের স্বাদ পেল লাল-সবুজের মেয়েরা।

চীনের সানিয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ নারী দল। তবে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে খেলার কারণে নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক, যা ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের প্রথম পদক।

ম্যাচের শুরুতে দারুণ লড়াই করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ভারত ২২, বাংলাদেশ ১৫। ব্যবধান কম থাকায় ম্যাচে ফেরার সম্ভাবনাও ছিল। তবে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ভারতের সামনে রক্ষণভাগে দুর্বলতা দেখা দিলে পয়েন্ট ব্যবধান দ্রুত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত ১৯ পয়েন্টের ব্যবধানে হার মানে বাংলাদেশ।

তবে পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে থাইল্যান্ড ও চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে অল্প ব্যবধানে হেরেও শক্ত অবস্থান ধরে রাখে দলটি।

ফলাফল অনুযায়ী তৃতীয় স্থান অর্জন করায় এবারের আসর থেকে ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ নারী কাবাডি দল। বিদেশের মাটিতে এই অর্জন দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

এক যুগ পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার করল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬