বাংলাদেশ ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেলেন তানজিদ-হৃদয়রা

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া জয়ের সুফল পেল বাংলাদেশ দল। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে টাইগারদের একাধিক ক্রিকেটার ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৭৬ রানের ইনিংস খেলে তিনি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এক লাফে ১৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন।

একই ম্যাচে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলা তাওহীদ হৃদয়ও উন্নতির স্বীকৃতি পেয়েছেন। তিনি পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে অবস্থান করছেন।

তবে শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এখনও ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন, যদিও তিনি বাংলাদেশ সফরে খেলছেন না।

বোলিং র‍্যাংকিংয়েও বাংলাদেশের অগ্রগতি দেখা গেছে। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। পেসার নাহিদ রানা সবচেয়ে বড় অগ্রগতি করেছেন, ৩২ ধাপ এগিয়ে এখন তিনি ৬৪তম স্থানে।

বাঁহাতি পেসার শরিফুল ইসলামও র‍্যাংকিংয়ে ফিরেছেন। দুই ম্যাচে চার উইকেট নেওয়ার পর তিনি ৩৯তম স্থানে রয়েছেন।

এদিকে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে। নামিবিয়া ও স্কটল্যান্ডের সিরিজ শেষে স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসি সেঞ্চুরি করে সাত ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন।

তার সতীর্থ মার্ক ওয়াট বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ৪৭তম হয়েছেন। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ব্যাটিং ও অলরাউন্ডার—উভয় বিভাগেই উন্নতি করেছেন।

kalprakash.com/SS
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেলেন তানজিদ-হৃদয়রা
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেলেন তানজিদ-হৃদয়রা

প্রকাশিত: ০৫:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬