মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪১:০৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

স্পেনে ৫ লাখ কাগজপত্রবিহীন অভিবাসীকে বৈধতার সুযোগ, সেবাকেন্দ্রে দীর্ঘ ভিড়

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
স্পেনে ৫ লাখ কাগজপত্রবিহীন অভিবাসীকে বৈধতার সুযোগ, সেবাকেন্দ্রে দীর্ঘ ভিড়

সংগৃহীত ছবি

স্পেনে প্রায় ৫ লাখ কাগজপত্রবিহীন অভিবাসীকে বৈধতার সুযোগ দিয়েছে দেশটির সরকার। নতুন এই সাধারণ ক্ষমা কর্মসূচি চালুর পর থেকেই নিবন্ধন অফিসগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ভিড় ও দীর্ঘ সারি।

২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন শহরের নিবন্ধন কেন্দ্রের সামনে রাতভর অপেক্ষা করছেন অভিবাসীরা। অনেকেই শীতের মধ্যেও কম্বল, বালিশ ও মাদুর নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল অনলাইন আবেদন শুরুর পর ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ৩০ জুনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিশেষ করে আলমেরিয়া, বার্সেলোনা, বিলবাওসহ বিভিন্ন শহরের সিটি হল ও নিবন্ধন অফিসের সামনে অভিবাসীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আবেদনকারীরা।

অভিবাসীরা জানান, দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি সত্ত্বেও তারা বৈধভাবে স্পেনে বসবাসের সুযোগ পাওয়াকে জীবনের বড় পরিবর্তন হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, এই সুযোগ তাদের ভবিষ্যৎ ও কর্মজীবন বদলে দেবে।

অন্যদিকে, অনেক আবেদনকারী অভিযোগ করেছেন যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় তারা সমস্যায় পড়ছেন। কোথাও কোথাও বিশৃঙ্খলা ও লাইনে অনিয়মের অভিযোগও উঠেছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, স্পেনের বার্ধক্যজনিত জনসংখ্যা সংকট মোকাবিলা এবং শ্রমবাজারে ঘাটতি পূরণে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। থিঙ্ক ট্যাঙ্ক ফাঙ্কাসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে নতুন চাকরির বড় একটি অংশই পূরণ করেছেন অভিবাসীরা, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

ইউরোপের কঠোর অভিবাসন নীতির মধ্যে স্পেনের এই উদ্যোগকে মানবিক ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: অভিবাসী স্পেন

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

স্পেনে ৫ লাখ কাগজপত্রবিহীন অভিবাসীকে বৈধতার সুযোগ, সেবাকেন্দ্রে দীর্ঘ ভিড়

বিস্তারিত কমেন্টে