বাংলাদেশ ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সৌদি পৌঁছাল

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

এ সময় হজযাত্রীদের ফুল ও রিফ্রেশমেন্ট কিট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন এবং সৌদি হজ টার্মিনালের হেড অব অপারেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করা হয়।

kalprakash.com/SS
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সৌদি পৌঁছাল
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সৌদি পৌঁছাল

প্রকাশিত: ১২:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬