বাংলাদেশ ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

নথিবিহীন অভিবাসীদের জন্য বড় সুখবর দিলো স্পেন

সংগৃহীত ছবি

স্পেন সরকার প্রায় ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে আইনি মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে তারা আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে যুক্ত হতে পারবেন। অর্থনীতি, জনসংখ্যা ও বাস্তবতার দিক বিবেচনায় এই উদ্যোগকে ন্যায়ের পদক্ষেপ হিসেবে তুলে ধরছে সরকার।

ইউরোপ ও আমেরিকার অনেক দেশ যেখানে অভিবাসন নীতি কঠোর করছে—বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানিইতালি—সেখানে ভিন্ন পথে হাঁটছে স্পেন

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর অনুমোদনে আনা এই পরিকল্পনার আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী রূপ পেতে পারে।

এই সুবিধা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সরকারের মতে, এসব অভিবাসী ইতোমধ্যে স্পেনের অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জনসংখ্যার বার্ধক্য ও শ্রমঘাটতি মোকাবেলায় তাদের বৈধতা দেওয়া প্রয়োজন। পাশাপাশি, অতীতে স্পেনের নাগরিকদের বিদেশমুখী হওয়ার ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলছে, এতে অবৈধ অভিবাসন উৎসাহিত হতে পারে এবং নতুন করে অভিবাসীর ঢল বাড়তে পারে।

অন্যদিকে ক্যাথলিক চার্চসহ কিছু মহল এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। ইউরোপজুড়ে অভিবাসন নীতি কঠোর হওয়ার প্রেক্ষাপটে স্পেনের এই পদক্ষেপ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: বিবিসি

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

নথিবিহীন অভিবাসীদের জন্য বড় সুখবর দিলো স্পেন

প্রকাশিত: ১০:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬