রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২১:১৫

মাদ্রিদে একসঙ্গে এমবাপ্পে–এস্টার, প্রেমের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
মাদ্রিদে একসঙ্গে এমবাপ্পে–এস্টার, প্রেমের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া

সংগৃহীত ছবি

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে এবং স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোকে মাদ্রিদের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রিয়াল মাদ্রিদ বনাম জিরোনা ম্যাচের পর তারা এক বন্ধুর সঙ্গে সময় কাটাতে রেস্তোরাঁয় যান এবং সেখানে বেশ খোশমেজাজে আড্ডা দেন। পরে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে চেষ্টা করতেও দেখা যায় তাদের।

এর আগেও মার্চের শুরুতে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে ডিনারে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর প্যারিস ফ্যাশন উইকসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়।

তবে এখন পর্যন্ত এমবাপ্পে বা এস্টার কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবুও বারবার একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মাদ্রিদে একসঙ্গে এমবাপ্পে–এস্টার, প্রেমের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া

বিস্তারিত কমেন্টে