বাংলাদেশ ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo দখলদারদের আবেদনে থেমে গেল দেলভাষানী খাল উদ্ধার অভিযান, প্রশ্নের মুখে প্রশাসনের কঠোরতা Logo সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo কুবি ডান্স ক্লাবের নেতৃত্বে শান্তা-জয় Logo গুণগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের বিকল্প নেই: সোহাগ আরেফিন Logo মাদকসেবী, মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আমার এলাকায় ঠাঁই হবে না: এমপি সেলিম রেজা হাবিব Logo চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo নোবেল না পাওয়ার আক্ষেপ আবারও ট্রাম্পের Logo এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল Logo ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ

দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

সংগৃহীত ছবি

দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালেও ফ্রি ওয়াইফাই চালুর কাজ চলছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। পর্যটন কেন্দ্রগুলোতেও এই সুবিধা সম্প্রসারণের কাজ চলছে।

মন্ত্রী বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। তবে স্থানীয়দের সৌজন্যমূলক আচরণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ ও জরুরি যোগাযোগ সহজ হবে।

সভায় প্রযুক্তি শিক্ষার প্রসার, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরির বিষয়েও আলোচনা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং কক্সবাজারের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করেন।

সূত্র: বাসস

kalprakash.com/SS

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দখলদারদের আবেদনে থেমে গেল দেলভাষানী খাল উদ্ধার অভিযান, প্রশ্নের মুখে প্রশাসনের কঠোরতা

দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

প্রকাশিত: ০১:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬