শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৩:৩৮

খামেনির শাহাদাতের ৪০তম দিন: মুজতবা খামেনির বার্তা, শক্তিশালী ইরান গঠনের আহ্বান

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩৬
শেয়ার: mail
খামেনির শাহাদাতের ৪০তম দিন: মুজতবা খামেনির বার্তা, শক্তিশালী ইরান গঠনের আহ্বান

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুজতবা খামেনি। একইসঙ্গে মার্কিন-ইসরায়েল আগ্রাসন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তিনি বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। বার্তা সংস্থা তাসনিম এ বার্তাটি প্রকাশ করেছে।

বার্তায় মুজতবা খামেনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আলী খামেনির শাহাদাত ইরানের ইতিহাসে এক গভীর শোকের ঘটনা। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করে ইরানি জাতি প্রতিরোধের নতুন অধ্যায় শুরু করেছে।

তিনি দাবি করেন, গত চল্লিশ দিনে বিশ্বে আধিপত্যবাদী শক্তির আসল চেহারা উন্মোচিত হয়েছে। অন্যদিকে ইরানের জনগণ সাহস, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে এবং সংগ্রামকে মহাকাব্যে রূপ দিয়েছে।

বার্তায় খামেনির নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, তিনি ছিলেন দূরদর্শী নেতা, আল্লাহভীরু আলেম এবং জাতীয় ঐক্যের প্রবক্তা। বিজ্ঞান, প্রযুক্তি ও তরুণ প্রজন্মের উন্নয়নে তার বিশেষ গুরুত্ব ছিল বলেও উল্লেখ করা হয়।

মুজতবা খামেনি আরও বলেন, ইরানের সামরিক শক্তি ও প্রতিরোধ কাঠামোকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল, যার ফল সাম্প্রতিক সংঘাতে প্রতিফলিত হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, শত্রুর সঙ্গে কোনো আলোচনা শুরু হলেও জনগণের মাঠে উপস্থিতি কমানো যাবে না। বরং জাতীয় ঐক্য বজায় রেখে শক্তিশালী ইরান গঠনে সবাইকে কাজ করতে হবে।

বার্তায় হরমুজ প্রণালীসহ আঞ্চলিক ইস্যুতে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করা হয়। একইসঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকে কোনোভাবেই পিছিয়ে যাবে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সহানুভূতি, ঐক্য এবং শত্রুপক্ষের প্রচারণা থেকে সতর্ক থাকা জরুরি।

বার্তার শেষাংশে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রক্তের প্রতিদান আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

খামেনির শাহাদাতের ৪০তম দিন: মুজতবা খামেনির বার্তা, শক্তিশালী ইরান গঠনের আহ্বান

বিস্তারিত কমেন্টে