বাংলাদেশ ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি? Logo সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা, পরিসংখ্যানে এগিয়ে কে? Logo আর্জেন্টিনা ম্যাচের আগে সুসংবাদ পেল ইংল্যান্ড Logo দুর্যোগে গুজব নয়, যাচাইকৃত তথ্য প্রচারই ইসলামের শিক্ষা

নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জামাল হোসেন নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে পত্নীতলা থেকে ধামইরহাটগামী পাকা সড়কের গাহন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার চক ভবানী গ্রামের মৃত নাদের চাঁদের ছেলে মো. জামাল হোসেন (৪৩)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায়

নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

প্রকাশিত: ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬