সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৩:৪৬

পহেলা বৈশাখ: অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
পহেলা বৈশাখ: অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংগৃহীত ছবি

বাংলাদেশে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেওয়া মূল নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশব্যাপী সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন কোনো জনসাধারণ প্রবেশ করতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ পরে অংশগ্রহণ করতে পারবে না; প্রদর্শনীর জন্য মুখোশ থাকলেও তা মুখ ঢেকে রাখবে না। ফানুস, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ, এবং ৩০০ ফিট এলাকায় গাড়ি বা মোটরসাইকেল রেসিং বন্ধ থাকবে।

রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আর্চওয়ে থাকবে। ইভটিজিং, ছিনতাই ও পকেটমার রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালিত হবে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম ও ডুবুরি দল মোতায়েন থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন পহেলা বৈশাখে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে। সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার এবং শিশুদের পরিচয় নোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির এই উৎসবকে নিরাপদ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক ভূমিকা পালন করবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: পহেলা বৈশাখ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পহেলা বৈশাখ: অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বিস্তারিত কমেন্টে