বাংলাদেশ ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার ৮ এপ্রিল দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। এটি ধ্বংস করে মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনা, পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে এবং অপরাধ বৃদ্ধি করে। তাই মাদক রোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে সহপাঠীদের মধ্যে। তারা সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। উদাহরণস্বরূপ, যদি বন্ধু বা সহপাঠী মাদকের সঙ্গে জড়ায়, তাকে সচেতন করা এবং প্রয়োজন হলে শিক্ষক বা অভিভাবকদের জানানো তাদের দায়িত্ব। নিজেদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থেকে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। এছাড়া শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কেও সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায় কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাকসুদুর রহমান, বদলগাছি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ এলাকার স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ১০:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬