বাংলাদেশ ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী এক অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পিরোজপুরকে মাদকমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা ভোগ করার জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড

প্রকাশিত: ১০:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬