বাংলাদেশ ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শিহাড়া ইউনিয়নের আমন্ত বাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন।

আটককৃতরা হলেন উপজেলার আমন্ত গ্রামের সেকেন্দারের ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রূপচাঁদের ছেলে রঞ্জিত (৩৫) এবং একই গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৪০)।

অভিযান চলাকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমন্ত বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

প্রকাশিত: ১০:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬