অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনির মারুব্রা এলাকায় গ্রেফতার হয়েছেন। পুলিশ ব্রিদ অ্যানালাইজার যন্ত্র দিয়ে চালকদের পরীক্ষা করার সময় তার অ্যালকোহল মাত্রা ০.১০৪ ধরা পড়ে, যা আইনি সীমার চেয়ে বেশি। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে আগামী মাসে আদালতে শুনানির জন্য হাজিরা দিতে হবে।
ওয়ার্নার চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন। ছোট একটি অস্ট্রেলিয়া সফরের পরে দেশে ফেরার সময় এই ঘটনায় গ্রেফতার হন। দলের পারফরম্যান্সের জন্য দীর্ঘ সময় আটক রাখা হয়নি।
দারুণ ফর্মে থাকা ওয়ার্নারের নেতৃত্বে করাচি কিংস তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানা ওয়ার্নারের ক্যারিয়ারে আছে ১৫ হাজারেরও বেশি রান। টি-টোয়েন্টি ও বিগ ব্যাশ লিগেও তিনি চোখে পড়ার মতো পারফরম্যান্স করছেন।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























