বাংলাদেশ ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজি দরে চাল

ছবিঃসংগৃহীত

হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে মোট ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।

খাদ্যমন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও চাল দেওয়া হচ্ছে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, প্রতি বছরে এ চাল বিতরণ হয় ছয় মাসে—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল। ২০১৬ সালের ১৯ মার্চ পর্যন্ত মোট ৭ দশমিক ৯৩ লাখ টন সাধারণ চাল বিতরণ করা হয়েছে, যা বরাদ্দের প্রায় ৭৯ শতাংশ।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজি দরে চাল

প্রকাশিত: ০৬:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬