রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৬:১৭

চীনে শিশুদের জন্য ভার্চুয়াল মানব সেবায় কঠোর নিয়ন্ত্রণ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
চীনে শিশুদের জন্য ভার্চুয়াল মানব সেবায় কঠোর নিয়ন্ত্রণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিজিটাল মানব বা ভার্চুয়াল মানুষ নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা জারি করেছে। এতে ১৮ বছরের কম বয়সীদের জন্য বিভ্রান্তিকর বা আসক্তিমূলক সেবা নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, শিশুদের জন্য “ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্ক” ধরনের সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া এমন কোনো কনটেন্ট বা সেবা চালু রাখা যাবে না যা শিশুদের বিভ্রান্ত করতে পারে বা আসক্তি তৈরি করতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, কারও অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ডিজিটাল মানব তৈরি করা যাবে না। ভার্চুয়াল চরিত্র ব্যবহার করে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া ফাঁকি দেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ।

রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ডিজিটাল মানবের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কনটেন্ট ছড়ানো, বিচ্ছিন্নতাবাদ উসকানি দেওয়া বা জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করা যাবে না।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যৌন ইঙ্গিতপূর্ণ, সহিংস বা বৈষম্যমূলক কনটেন্ট প্রতিরোধ এবং আত্মহানি বা আত্মহত্যার ঝুঁকি দেখা দিলে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীনা কর্তৃপক্ষ ডিজিটাল মানব খাতের দ্রুত বিকাশের ফলে তৈরি নীতিগত শূন্যতা পূরণ করতে এই পদক্ষেপ নিয়েছে। খসড়া নীতিমালা ৬ মে পর্যন্ত জনমতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, এরপর চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চীনে শিশুদের জন্য ভার্চুয়াল মানব সেবায় কঠোর নিয়ন্ত্রণ

বিস্তারিত কমেন্টে