বাংলাদেশ ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ

মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডোবায় পড়ে থাকা মৃত হাতির শাবকের মরদেহের পাশে টানা তিন দিন পাহারা দিয়েছে একটি হাতি দম্পতি। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হৃদয়বিদারক ঘটনার অবসান হয় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বন বিভাগের শাবকটির মরদেহ উদ্ধারের মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী বটতলা মুসলিমপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার টিলার পাদদেশে একটি ঘোলা পানির ডোবায় হাতির শাবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মা হাতিটি ডোবার পানিতে আংশিক ডুবে শাবকের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং কিছুটা দূরে একটি পুরুষ হাতি পাহারায় ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খাবারের জন্য হাতি দুটি সামান্য সময়ের জন্য বনের ভেতরে গেলেও দ্রুতই শাবকের কাছে ফিরে আসত। এভাবে টানা তিন দিন তারা মরদেহটি আগলে রাখে। এই এলাকা প্রশাসনিকভাবে বান্দরবানের অন্তর্গত হলেও বনাঞ্চল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের অধীনে।

নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তানভীর চৌধুরী জানান, খবর পেয়ে বন বিভাগের দল ঘটনাস্থলে গেলেও হাতি দম্পতির পাহারার কারণে মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি অনুকূলে এলে আমরা শাবকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে যথাযথ নিয়মে দাফন সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্গম পাহাড়ি এলাকা ও হাতি দুটির অবস্থানের কারণে উদ্ধার অভিযানে কিছুটা ঝুঁকি ছিল। তিনি আরও জানান, শাবকের বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস। ধারণা করা হচ্ছে, হাতির চলাচলের করিডর দিয়ে যাওয়ার সময় টিলা থেকে পড়ে ডোবায় আটকে শাবকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বন বিভাগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে। বন্যপ্রাণীর এই গভীর আবেগ ও পারিবারিক বন্ধন সত্যিই এক বিরল ও স্পর্শকাতর দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি

প্রকাশিত: ০৮:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬