বাংলাদেশ ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশটির আকাশ, জলসীমা ও ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযানের চেষ্টা করলে আক্রমণকারীদের জীবিত ফেরার সুযোগ থাকবে না বলে সতর্ক করেছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার থেকে দেওয়া জরুরি ভাষণে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনাবাহিনী ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অবস্থানে রয়েছে।

হাতামি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ সেকেন্ডের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হবে এবং যদি কেউ ইরানের পবিত্র মাটিতে পা রাখার ধৃষ্টতা দেখায়, তবে তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে কড়া সমালোচনা করে বলেন, যুদ্ধ-পরবর্তী ইরানকে নতুন করে সাজানোর চেষ্টা আসলে ইরান রাষ্ট্র ও জাতির অস্তিত্ব নস্যাৎ করার প্রচেষ্টা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর থেকে মধ্যপ্রাচ্য ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জবাবে ইরানও ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, জেনারেল হাতামির এই ‘ডু অর ডাই’ ঘোষণা চলমান সংঘাতকে আরও ভয়াবহ ও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি

প্রকাশিত: ১১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬