বাংলাদেশ ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

আঞ্চলিক উত্তেজনা কমাতে ৯ দেশের সঙ্গে ট্রাম্পের টেলিফোন বৈঠক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য সমঝোতা নিয়ে এক যৌথ টেলিফোন বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে মোট ৯ দেশের নেতারা অংশ নেন বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি

প্রতিবেদন অনুযায়ী, শনিবার অনুষ্ঠিত ওই আলোচনায় আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমঝোতা এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছাড়াও কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও তুরস্কের নেতারা অংশ নেন। পাকিস্তানের পক্ষ থেকে সেনাপ্রধান আসিম মুনির প্রতিনিধিত্ব করেন।

এসপিএ জানায়, আলোচনায় অংশ নেওয়া নেতারা আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন এবং কূটনৈতিক উদ্যোগগুলোর অগ্রগতির প্রশংসা করেন। বিশেষ করে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এসব কূটনৈতিক উদ্যোগের লক্ষ্য হলো উত্তেজনা হ্রাস, সংঘাত এড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালী সংক্রান্ত পরিস্থিতিতেও পরিবর্তন আসতে পারে। তবে এসব দাবি নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক উত্তেজনা কমাতে ৯ দেশের সঙ্গে ট্রাম্পের টেলিফোন বৈঠক

প্রকাশিত: ০১:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬