সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:০০
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

এ ভালোবাসাই আমার শক্তি: শাকিব খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
এ ভালোবাসাই আমার শক্তি: শাকিব খান

ছবিঃ শাকিব খান।

জন্মদিনে ভক্তদের অগণিত ভালোবাসা পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। জীবনের প্রতিটি মুহূর্তে ভক্তদের পাশে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা।

শনিবার (২৮ মার্চ) ছিল শাকিব খানের জন্মদিন। জীবনের বিশেষ দিনটিতে দেশ-বিদেশের অগণিত ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা পান তিনি।

ভক্তদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের ভালোবাসাতেও অভিভূত নায়ক। তাই রোববার (২৯ মার্চ) দুপুরে ভেরিফায়েড ফেসবুকে আবেগী বার্তা দেন শাকিব খান। লেখেন,
গতকাল আমার জন্মদিনে দেশ-বিদেশ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছায় আমি এখনও অভিভূত। পাশে থাকার জন্য এবং এত আন্তরিকতার সাথে এ বিশেষ দিনটি উদ্‌যাপন করার জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা।

শাকিব আরও লেখেন,
এ ভালোবাসাই আমার শক্তি, এ সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি প্রতিজ্ঞা করছি, সবসময় আপনাদের আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনীত এবং সত্যিই ধন্য।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমার পর এবার ‘রকস্টার’ সিনেমা দিয়ে দর্শকদের চমক দেবেন শাকিব খান। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

এ ভালোবাসাই আমার শক্তি: শাকিব খান

বিস্তারিত কমেন্টে