বাংলাদেশ ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

ভাষা শহীদদের প্রতি সিআরএ’র শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় তারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সিআরএ নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা অর্জিত হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে ভাষা শহীদদের এই ত্যাগ চিরভাস্বর হয়ে থাকবে। একই সাথে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ সর্বদা সচেষ্ট থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ, সদস্য রতন বড়ুয়া, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন ও মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা শহীদদের প্রতি সিআরএ’র শ্রদ্ধাঞ্জলি
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভাষা শহীদদের প্রতি সিআরএ’র শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০২:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬