বাংলাদেশ ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিদেশি সিগারেট চোরাকারবারীসহ গ্রেফতার ৪

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধারসহ দুই চোরাকারবারী এবং বিভিন্ন মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ০৯ মে ২০২৬ গভীর রাতে পরিচালিত এ অভিযানে মোট চারজনকে আটক করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন স্টেডিয়াম এলাকার শহীদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের উত্তর পাশে কাপ্তাই লেকের পাড়ে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারী চক্রের সদস্য সিকো চাকমা (৩৬) ও পাতুল চাকমা (৩১)-কে আটক করা হয়।

গ্রেফতারকৃত সিকো চাকমার বাড়ি জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি এলাকায় এবং পাতুল চাকমার বাড়ি বরকল উপজেলার কদরকিল এলাকায়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৬ কার্টুনে থাকা ৩ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট ‘PATRON (Made in U.A.E)’ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান,চোরাচালান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে রাঙামাটি জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

স্হানীয় যুবক মো ইমরান বলেন অবৈধ বিদেশি সিগারেট চোরাচালান দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব সিগারেট বৈধভাবে আমদানি না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে চোরাচালান চক্রের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে একই অভিযানে আরও দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মোঃ ইমাম হোসাইন সিআর নং-১৩০৬/২৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং সাফওয়ান ইসলাম (২৩) জিআর নং-১৫৬/২৬ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমাম হোসাইনের বাড়ি রাঙামাটি শহরের পাথরঘাটা এলাকায় এবং সাফওয়ান ইসলামের বাড়ি ওয়াপদা কলোনী এলাকায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রবিবার, ১০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিদেশি সিগারেট চোরাকারবারীসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬