বাংলাদেশ ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আমিরাতের প্রথম ক্যাসিনো উদ্বোধনে বিলম্বের আশঙ্কা

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্যাসিনো রিসোর্ট উদ্বোধনে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের উইন রিসোর্টস কোম্পানি এই প্রকল্প পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রেইগ বিলিংস জানিয়েছেন, আঞ্চলিক পরিস্থিতির কারণে সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

তিনি বলেন, লজিস্টিকস ও শিপিং খাতে জটিলতা দেখা দিলেও বিকল্প রুট ও উপকরণ সংগ্রহের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তবে প্রকল্প উদ্বোধনে সামান্য বিলম্ব হতে পারে।

ক্রেইগ বিলিংস জানান, আগামী কয়েক মাসের মধ্যে নতুন সময়সূচি ঘোষণা করা হবে। যদিও কোম্পানির লক্ষ্য এখনো ২০২৭ সালেই রিসোর্টটির উদ্বোধন সম্পন্ন করা।

উইন রিসোর্টস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা লাস ভেগাস, বোস্টন ও চীনের ম্যাকাওতে ক্যাসিনো পরিচালনা করে। ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায় প্রতিষ্ঠানটি।

বর্তমানে রাস আল খাইমাহর আল মারজান দ্বীপে নির্মাণাধীন এই বিলাসবহুল রিসোর্টে ১ হাজার ৫৪২টি কক্ষ এবং গেমিং সুবিধা থাকার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা শুধু জ্বালানি পরিবহন নয়, গোটা অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।

kalprakash.com/SS

শনিবার, ৯ মে ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আমিরাতের প্রথম ক্যাসিনো উদ্বোধনে বিলম্বের আশঙ্কা
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আমিরাতের প্রথম ক্যাসিনো উদ্বোধনে বিলম্বের আশঙ্কা

প্রকাশিত: ০৪:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬