বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫২:০৬
শিরোনাম
● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত না হয়ে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী হতে পারে, সে লক্ষ্যে মেক্সিকোর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, জরুরি পরিস্থিতি বা পূর্বনির্ধারিত স্কুল কার্যক্রম ছাড়া শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন বা বিরতির সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবাম তাঁর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এর মূল লক্ষ্য হলো সৃজনশীলতা ফিরিয়ে আনা ও ফোনের অবাধ ব্যবহার রোধ করা, যা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

শিশু ও কিশোর-কিশোরীদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর সরকার এই পরিবর্তনের ঘোষণা দিল।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ শিক্ষক মনে করেন, স্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহার সীমিত করা জরুরি।

অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে বিষণ্নতা, শারীরিক গঠন নিয়ে মানসিক সমস্যা, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ও আত্মহত্যার ঝুঁকির মতো বিপদগুলো স্পষ্ট হয়ে ওঠায় ফ্রান্স থেকে শুরু করে নিউজিল্যান্ড ও পেরুর মতো বিশ্বের বিভিন্ন দেশ স্কুলেও মোবাইল ফোন ব্যবহারে নানা মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো

বিস্তারিত কমেন্টে