বাংলাদেশ ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

বাগেরহাটে অসচ্ছল পরিবারের মাঝে যাকাতের সহায়তা হিসেবে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

বাগেরহাটে দরিদ্র ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যাকাতের অর্থায়নে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

শুক্রবার সকালে শহরের একটি স্থানীয় হোটেলের সম্মেলন কক্ষে যাকাত বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করে বাগেরহাট যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক এস এম আরাফাত হোসাইন।

সভায় বক্তব্য দেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আল আমীন ফয়েজী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, শেখ মোহাম্মদ আবুল কাসেম, আব্দুর রাজ্জাক চৌধুরী এবং মো. ইকরামুল হোসেন ইকু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ইসলামে যাকাতকে ধনীদের সম্পদে গরিব মানুষের ন্যায্য অধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে সমাজে দারিদ্র্য অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও বলেন, মানবিক ও কল্যাণমূলক সমাজ গঠনে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পায় এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।

শনিবার, ৯ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

বাগেরহাটে অসচ্ছল পরিবারের মাঝে যাকাতের সহায়তা হিসেবে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০১:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬