বাংলাদেশ ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত

বাঁ থেকে রিজওয়ানা হাসান, ড. মুহাম্মদ ইউনূস ও আসিফ নজরুল।

উত্তরা মাইলস্টোন বিমান দুর্ঘটনা নিয়ে দায়ের করা মামলার আবেদন গ্রহণযোগ্য নয় বলে রায়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় করা একটি মামলার আবেদন খারিজ করেছেন আদালত। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসানসহ মোট ১৬ জনের বিরুদ্ধে এ মামলা গ্রহণ করেননি আদালত।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। শুনানির সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য সময় নেন।

পরে বিকেলে আদালত জানান, মামলাটি গ্রহণ করার মতো পর্যাপ্ত তথ্য না থাকায় আবেদন খারিজ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পেশকার শাহাদাত হোসেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান।

মামলার আবেদনে বলা হয়, তৎকালীন নির্বাহী ক্ষমতার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং তার অধীন প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ক্ষতিপূরণ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ আনা হয়।

অন্যদিকে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান ও প্রেসসচিব শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে যথাযথ নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধেও অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ আনা হয়েছিল, যা দুর্ঘটনার বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত

প্রকাশিত: ১২:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬