বাংলাদেশ ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

শেষ বিদায়ের অপেক্ষায় মাদারীপুর, বাড়ি ফিরছেন বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুরের দিকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে অনেকেই বাড়িতে উপস্থিত হন।

স্বজনরা জানান, দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ চলছে। আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

শেষ বিদায়ের অপেক্ষায় মাদারীপুর, বাড়ি ফিরছেন বৃষ্টি

প্রকাশিত: ১০:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬