বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী জুনে বাংলাদেশে এসে তারা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন।
এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।
সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই তারা বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে।
এই সিরিজকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























