বাংলাদেশ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী Logo তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট

খেলার মাঠে মেলা বসানো যাবে না, নির্দেশ প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি

খেলার মাঠ বা স্টেডিয়ামগুলোতে আর কোনো মেলা বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে এ বিষয়ে জেলা প্রশাসকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কারের পর এসব মাঠ বা স্টেডিয়াম কোনোভাবেই মেলার জন্য বরাদ্দ দেওয়া হবে না।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে তোলা হবে, যাতে নতুন খেলোয়াড় তৈরি করার সুযোগ বাড়ে।

যুব ও ক্রীড়া উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে, যার মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

খেলার মাঠে মেলা বসানো যাবে না, নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬